স্টাফ রিপোর্টার,বগুড়া
অবিলম্বে বগুড়ায় বিশ্ববিদ্যায় নির্মাণের ঘোষণা বাস্তবায়ন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গতকাল বুধবার শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে বেলা ১১ টায় উদ্বোধন, র্যালি-ছাত্র সমাবেশ, নবনির্বাচিত কমিটি পরিচিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্য। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কাদেরি জয়, বগুড়া জেলা সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচীব শহীদুল্লা আহম্মেদ প্রমুখ নেতা।
