কাকরাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১০:৩৪


রাজধানীর কাকরাইলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিবুন্নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশা চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। রবিবার বার ভোর ৬টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

রমনা থানার এসআই শরিফুল ইসলাম জানান, রবিবার ভোর ৬টার দিকে আজিবুন্নেছা অটোরিকশায় করে অরামবাগ থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। আটোরিকশাটি কাকরাইলের নাইটিঙ্গেলের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গুলিস্থানগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

তিনি আরো জানান, আজিবুন্নেসা বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।