গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে সরকারি জলাশয় ইজারা টেন্ডার ফেলাকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন জানান, টেন্ডার ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
