মন্ত্রণালয় থেকে পুনঃনির্ধারণ না করা পর্যন্ত সিএনজি-চালিত বাস-মিনিবাসের ভাড়া না বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। রবিবার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।