উত্তরায় বাসচাপায় পথচারীর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২১:৪৩
 
উত্তরায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের মোড়ে এই ঘটনা ঘটে।
 
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘ওই যুবক রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনিসহ দুজন রাস্তায় পড়ে যান। এ সময় উত্তরাগামী একটি বাস একজন পথচারীকে চাপা দেয় এবং মোটরসাইকেল আরোহীর পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তাত্ক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’