কুড়িলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৪:২৩


রাজধানীর কুড়িলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে কুড়িল ফ্লাইওভারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সায়েদাবাদ-টঙ্গী রুটের তুরাগ পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি লেকে পড়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

IMG0

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে বাসটি টেনে তোলে।


পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।