রাজধানীর ধোলাইরপাড়ে এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক আছেন। রবিবার ছাত্রীটির পরিবার শ্যামপুর থানায় অভিযোগ করেছেন।
ছাত্রীটির পরিবার জানিয়েছে, মাস খানেক আগে ঐ ছাত্রীকে ধোলাইপাড়ের একটি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করানো হয়। শনিবার মাদ্রাসায় গিয়ে ছাত্রীটির বাবা তাকে দেখতে পাননি। রবিবার সদরঘাটে তাকে পাওয়া যায়।
ঐ ছাত্রীর দাবি, শিক্ষক হাসান খন্দকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে নিয়ে ধর্ষণ করেন। পরে সদরঘাটে তাকে রেখে তিনি পালিয়ে যান।
শ্যামপুর থানার ওসি শেখ মো. আব্দুর রাজ্জাক জানান, রবিবার রাতে ঐ ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ করেছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
