ডিএসইর লেনদেন আরো কমেছে

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গেল দুই মাসের মধ্যে সর্বনিম্ন লক্ষ্য করা যাচ্ছে। গতকাল ডিএসইতে মোট ৩৪৬ টি কোমপানির ১২ কোটি ৩৭ লাখ ২৪ হাজার ৮৩৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৬৮ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছেল ৫৭৫ কোটি ১৮ লাখ ৯৭ হাজার টাকার। সোমবার লেনদেন হয়েছিল ৬৮২ কোটি টাকার। অর্থাত্ ধারাবাহিকভাবে লেনদেন কমছে। গতকাল ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ১০ পয়েন্ট কমে ৫৬৮৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১৯৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৫২ পয়েন্ট কমে ১৩০৩ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে ছিল- মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডা., বিএসসিসিএল, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক লি., ফরচুন সুজ, ডাচ্ বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সাভার রিফ্রেক্টরিজ, মেঘনা পেট, মেঘনা কন্ডেন্সড মিল্ক, ইমাম বাটন, প্রিমিয়ার ব্যাংক, নরদার্ন জুট, ইফাদ অটোস, জুট স্পিনার্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও তাল্লু স্পিনিং।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪২২ পয়েন্টে। গতকাল সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।