রংপুরের কাউনিয়ায় পয়ঁত্রিশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। রবিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৩ এর সার্জেন্ট হাবিবুর রহমানের নেতৃত্বে এক দল র্যাব হারাগাছ পাইকারটারীর মৃত মফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ফেরদৌস আলীকে আটক করা হয়। তিনি একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
