বরগুনায় বাস চাপায় বর নিহত, আহত ২

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ২১:২৩

 

বরগুনা-নিশানবাড়ীয়া সড়কের গর্জনবুনিয়া এলাকায় আজ সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বর নিহত ও চালকসহ দু’জন আহত হয়েছে।


প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বরগুনা থেকে ছেড়ে আসা মুন্না পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে গর্জনবুনিয়া স্লুজিজের কাছে বর বহনকারী একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বর শাহীনের (২৫) মৃত্যু হয় এবং চালকসহ অন্য দুই জন আহত হয়।


আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।