ঢাকার মিরপুরের পল্লবী থেকে সংঘবদ্ধ অপরধী চক্র ‘শাহাদাত বাহিনী’র ছয়জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সেন্টু মিয়া, মিলন ওরফে সুমন, ইয়ামিন সরকার ওরফে মন্টি, বাবু আহমেদ ওরফে বাবু, মাসুদ রানা ওরফে রানা ও সোলাইমান কাদের ওরফে পাভেল।
মঙ্গলবার মিরপুরে র্যাব-৪ এর অধিনায়ক লুত্ফুল কবির সংবাদ সম্মলনে জানিয়েছেন, আটককৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। একটি গ্রুপ কোন কোন ব্যক্তি কাছে চাঁদা আদায় করবে তা নির্ধারণ করে। তারা তথ্য সংগ্রহ করে সমন্বয়ককে তথ্য প্রদান করে। যাকে টার্গেট করা হয় তাকে একটি গ্রুপ টেলিফোনে হুমকি প্রদান করে। এই হুমকি দেশ থেকে দেয়ার পাশাপাশি বিদেশ থেকেও দেয়া হয়। হুমকিতে যারা ভয় পেয়ে অর্থ দিতে সম্মত হন তার কাছ থেকে আরেকটি গ্রুপ অর্থ সংগ্রহ করে। তারা অর্থ সংগ্রহ করে সংরক্ষণকারী গ্রুপকে দেয়। ঐ গ্রুপ সমন্বয়কের সম্মতিক্রমে বাকিদের অর্থ ভাগ করে দেয়।
