বগুড়ার কাহালুতে সোমবার রাতে ৩৯টি ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাল্লাপাড়ার মৃত রমজানের ছেলে রিপন হোসেন (৩০), কাহালু বাজারের বেলাল হোসেনের ছেলে শাহিন আলম বাবু (২০), একই স্থানের সোহেল হোসেনের ছেলে শাওন শেখ (২০) ও ইসবপুর টুপিপাড়ার আব্দুল খালেকের ছেলে আতিকুর রহমান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
