মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার রাজধানীতে সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত হয়।
IMG0
মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা তলিয়ে যায়। এতে নগরবাসী ভোগান্তিতে পড়ে।
IMG1
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাবে আরো কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।
IMG2
সকালে মুষলধারে বৃষ্টির কারণে মালিবাগ, মৌচাক, মগবাজার, রামপুরা ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা পানিয়ে তলিয়ে যায়। বৃষ্টির কারণে বাইরে বের হওয়া নগরবাসীদের রাস্তার পাশের দোকান, ব্যবসা-প্রতিষ্ঠান ও বিপণি বিতানগুলোতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
