জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিগত ৩০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফল মঙ্গলবার রাত আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
