প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ শাহাদাত হোসেন ধলু (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার গ্রামের পাশের রাস্তা থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।