উত্তরায় হিযবুত তাহরীরের ২ মহিলা সদস্য গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫১
 
রাজধানীর উত্তরা পূর্ব থানার রাজউক কলেজের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর দুই জন সক্রিয় মহিলা সদস্যকে গ্রেফতার হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা হয়।
 
মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার তাদেরকে গ্রেফতার করে।  তারা হলেন—তোহিদা আক্তার ওরফে উর্মি ও রাকিবা মাহমুদ ওরফে জাকিয়া। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রকাশিত ম্যাগাজিন ও লিফলেট উদ্ধার করা হয়।
 
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ উপকমিশনার মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।