‘খুব শিগগিরই দেশে নির্বাচন হবে’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৮
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা অস্বস্তিতে রয়েছে। তাদের অস্বস্তি দেখে বিএনপি মনে করছে খুব শিগগিরই দেশে নির্বাচন হবে। তারা জাতীয় নির্বাচন দেবে। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সেই রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে।’
 
মঙ্গলবার জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
 
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে পুলিশ ও প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষমতা দেয়া হবে।’