তেজগাঁওয়ে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৭
 
রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে একটি কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে টিনশেড এই গোডাউনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা চারিয়ে পোনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটনায় প্রাথমিকভাবে অগ্নিদগ্ধ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি পরে আরও একটি মোট পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পানির সঙ্গে কেমিক্যালের বিক্রিয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’