বাড্ডায় শিশু ধর্ষিত, আটক ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫৯
 
রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
 
এ ধর্ষণের ঘটনায় হারুন (১৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। বর্তমানে ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।