জুরাইনে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৪
 
রাজধানীর জুরাইনে একটি ফার্নিচারের দোকানে বিদ্যুত্স্পৃষ্টে রবিউল ইসলাম (২২) নামের এক কর্মচারী মারা গেছেন।
 
মঙ্গলবার বিকাল চারটার দিকে জুরাইনের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।