বান্ধবী ধর্ষণের হুমকি দিয়ে ছিনতাই: গ্রেফতার আরো ২

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২২:১৮
 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার আরো দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—সোহেল ও হাবিব।
 
এর আগে সোমবার রাতে টিএসসি এলাকা থেকে অমিত কুমার দাস ও রাজিব বাড়ৈ নামের আরও দুই ছিনতাইকারিকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। ওই রাতেই তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে অমিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক এবং রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি।
 
গত ১৭ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের ভয় দেখিয়ে নাট্যকর্মী আনসার আলী লিমনের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যগ এবং ডেভিড কার্ডের পিন ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারি দল। এরপর টিএসসির ডাচ বাংলা ব্যংকের বুথ থেকে ঐ পিন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা তুলে নেয় দলটি। ছিনতাইকারিরা ভুক্তভোগী মেয়েটির স্বর্ণের চেইন ও কানের দুলও ছিনিয়ে নেয়।