প্যারিসের একটি ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ আটজন মারা গেছে। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনিউভ ও পুলিশ প্রধান মাইকেল ক্যাডট ঘটনাস্থল পরিদর্শন করেন।
-বাসস
