রাজধানীতে ৩ ভুয়া কমিউনিটি পুলিশ আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৮
 
রাজধানীর চকবাজার থেকে তিনজন ভুয়া কমিউনিটি পুলিশ আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
 
চকবাজার থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া নথিপত্র ও দলিল উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।