রাজধানীর দক্ষিণখানে বুধবার সকালে গলায় ফাঁশ দেয়া এক কলেজ-ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহিদুল হাসান লিটন (২০)। তিনি রাজধানীর ইউনাইটেড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
দক্ষিণ খান থানার এসআই সাইদুর রহমান বলেন, ‘বুধবার নিজ বাসা থেকে শহিদুর রহমানের লাশ ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
