বিদ্যুৎ, গ্যাস ও সিএনজি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ দলীয় জোটের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী হওয়ায় কর্মসূচি ৫ সেপ্টেম্বরের পরিবর্তে একদিন পিছিয়ে ৬ সেপ্টেম্বর রবিবার করা হয়েছে। এর ফলে ২০ দলীয় জোট তাদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
২০ দলের মুখপাত্র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংশোধিত কর্মসূচির কথা জানান।
গত বুধবার বিকেলে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
