যশোর অফিস
যশোর শহরতলির খোলাডাঙ্গায় বন্দুকযুদ্ধে শিশু তৃষা ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি শামীম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
যশোর শহরের কসবা ফাঁড়ির ইনচার্জ ওসি শিহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরতলির ধর্মতলা এলাকার শিশু তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন কয়েকজন আসামি খোলাডাঙ্গার একটি পরিত্যক্ত রাইসমিলে অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত তিনটার দিকে পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও বোমাবাজি শুরু করে।
