এনসিসি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই ব্যাংকের অফিস সহকারী সিদ্দিকুর রহমানকে আটক করেছে র্যাব। তিনি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।
রাজধানীর কমলাপুর থেকে তাকে আটক করে র্যাব-৩ এর একটি দল। বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় টিকাতলী র্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
