মালয়েশিয়ার উপকূলে ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মালাক্কা প্রণালির কাছে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার সমুদ্রবিষয়ক সংস্থার একজন মুখপাত্র বলেছেন, নৌকার যাত্রীদের ভাগ্যে কী হয়েছে, তা তাত্ক্ষণিকভাবে বলা যাচ্ছে না। উপকূলের মাঝিরা কর্মকর্তাদের কাছে খবর পাঠানোর পর সেলাঙ্গর রাজ্যের সাবাক বারনাম জেলার অদূরের উপকূলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি অবৈধ অভিবাসী ছিল। তবে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেনি।
তবে চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন মারা গেছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।
