রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে আসা এক যাত্রীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। ওই যাত্রীর নাম যুবায়ের (৩৫)।
বৃহস্পতিবার সকাল ৮টায় তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান—চট্টগ্রাম মেইল এক্সপ্রেস থেকে কমলাপুরে নামার পর যুবায়েরের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন রেল পুলিশ তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
