এনসিসি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩৬
 
জালিয়াতি করে এনসিসি ব্যাংক থেকে আট কোটি ৯৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিদ্দিক রহমান নামের এক ব্যক্তিতে গ্রেফতার করেছে র্যাব-৩। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বৃহস্পতিবার বিকালে টিকাটুলি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক খন্দকার গোলাম সরোয়ার এ তথ্য জানান।