বগুড়া শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের সাবগ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ ছাত্রকল্যাণ সম্পাদক ৫২টি নাশকতার মামলার আসামি।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
