মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকে আগুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৩২
ভারতের মুম্বাই শহরে রিজার্ভ ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে একটি টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রিজার্ভ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে মুম্বাই ফায়ার সাভির্সের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের কারণ এখনো জানা যায় নি।