নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইনছের আলী ও রিনা বেগম। আজ শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ইনছের আলীর মুরগির সেডটি টিন দিয়ে ঘেরাও করা ছিল। মুরগি পালনের সুবিধার্থে সেখানে বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে টিনের সঙ্গে সংযোগ হয়ে যায়। আজ ভোর রাতে স্বামী-স্ত্রী মুরগির সেডে কাজ করতে যেয়ে টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে।
