মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর থানা ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এগারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয়।
মেহেরপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলায় ৮জন, সি আর মামলায় ১জন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জনকে আটক করা হয়েছে।
আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে মেহেরপুর সদর থানা জানিয়েছে।
