'ডানাটি নিশ্চিতভাবে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের'

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৮


প্রশান্ত মহাসাগর থেকে একটি বিধ্বস্ত বিমানের যে ডানা পাওয়া গেছে তা নিশ্চিতভাবে মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমান এমএইচ৩৭০ এর। এমন দাবি করেছেন একজন ফরাসি প্রসিকিউটর।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বিমান বিশেষজ্ঞরা গবেষণা করেই এই তথ্য উদঘাটন করেছেন। বিমানের আসল ডানার সাথে খুঁজে পাওয়া এই বিমানের ডানার সাথে অনেক মিল রয়েছে বলে জানিয়েছেন তারা।

এর আগে মালয়েশিয়ার সরকারও দাবি করেছিলো প্রশান্ত মহাসাগরে যে ডানা পাওয়া গেছে তা এমএইচ৩৭০ এর।

উল্লেখ্য, ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল মালয়েশিয়ার ওই যাত্রীবাহি বিমানটি। এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

-বিবিসি।