শিবগঞ্জে অগ্নিকাণ্ডে গবাদি পশুর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০৮
শিবগঞ্জের তেলকুপিতে গোয়াল ঘরে আগুন লেগে তিনটি গরু ও দুইটি খাসী পুড়ে মারা গেছে। একটি গাভী পুড়ে আহত হয়েছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, তেলকুপি গ্রামের মনিরুলের গোয়াল ঘরে মশার কয়েলের আগুন লেগে ১টি গাভী ও ২টি বাছুর ও ২টি কোরবানীর খাসী পুড়ে মারা গেছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। স্থানীয় মনিরুল জানান, রাত ১টার দিকে স্থানীয় জনতা জানতে পেরে আগুন নিভিয়ে গোয়ালঘর থেকে ৩টি মরা গরু, ২টি খাসী ও ১টি গর্ভবতী গাভী উদ্ধার করে। গাভীটি পুড়ে গুরুতর আহত হয়েছে।