রাজন হত্যা: দুই সপ্তাহের মধ্যে ফেরত আনা হচ্ছে কামরুলকে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৬
সিলেটে শিশু রাজন হত্যার প্রধান আসামি সৌদি আরবে আটক কামরুলকে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। শুক্রবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।
 
প্রতিমন্ত্রী বলেন, খুব বেশি দেরি হয় তবে কামরুলকে ফেরত আনতে দুই সপ্তাহ সময় লাগতে পারে। ইন্টারপোল কাগজ হাতে পেয়েছে। 
 
তিনি আরো জানান, কামরুলকে দেশে পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট।