টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৬:০২
কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
 
শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় নবনির্মিত ট্রানজিট ঘাট থেকে বিজিবি সদস্যরা এই ইয়াবার চালান উদ্ধার করে।
 
টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মায়ানমার থেকে টেকনাফে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ট্রানজিট ঘাট এলাকায় তল্লাশি করে একটি পলিথিন ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ‍এসব ইয়াবা পাওয়া যায়।
 
এসব ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পরে ধ্বংস করা হবে বলে তিনি জানান।