মুন্সীগঞ্জের শ্রীনগরের মাসুরগাঁ গ্রাম থেকে মো. উথান মন্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে এক শ’ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১১। তিনি লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্র বেদে পল্লির মৃত ছনিরদ্দিনের পুত্র। এ সময় উথানের সহযোগী বরিশালের গৌরনদী থানার টরকিরচর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে মো. মিন্টু (২৭) পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মাসুরগাঁও গ্রামের জনৈক আলম শেখের বসত বাড়ি থেকে অদূরে উত্তর দিকে খালের পারে এক শ’ পিস ইয়াবাসহ উথানকে আটক করা হয়। এ সময় তার সহযোগী মিন্টু পালিয়ে যান। এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
