ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ১

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৮
ক্যালিফোর্নিয়রা স্যাক্রামেন্টো কলেজ ক্যাম্পাসে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছে পুলিশ। 
 
পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার আগে স্যাক্রামেন্টো সিটি কলেজে এ বন্দুক হামলা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
 
ক্যালিফোর্নিয়ার রাজধানী নগরীর পুলিশ প্রধান স্যাম সোমার্স টুইটারে বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে।’
 
শহরের মধ্যাঞ্চলের কাছেই কলেজটি অবস্থিত। হামলার পর ক্যাম্পাসটি বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের একটি পার্কিং লটে এ হামলা চালানো হয়। শিক্ষার্থীরা জানায়, এ সহিংস ঘটনায় ক্যাম্পাসে হৈ চৈ পড়ে যায়। পুলিশ হামলাকারীকে ধাওয়া করেছে বলে তারা নিশ্চিত করে।
 
লেফটেন্যান্ট গভর্নর গ্যাভিন নিউসম ফেসবুকে বলেন, ‘স্যাক্রামেন্টো সিটি কলেজে এ হামলার ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি। ঘটনায় আমি অসুস্থ ও ক্লান্ত।’
 
গত সপ্তাহে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে হামলায় দুই টেলিভিশন সাংবাদিক নিহত হন। এছাড়াও অপর ঘটনায় জর্জিয়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। টেক্সাসে পিছন থেকে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। ব্র্যাডি ক্যাম্পেইন জানায়, প্রতিদিন গড়ে ৩১ মার্কিনী গুলিতে নিহত হয়েছে।
 
-এএফপি