লালমনিরহাটে পাটগ্রাম থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বাংলাদেশি ও ভারতীয় জাল নোটসহ চার ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তিরা হলো- বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার সোলেমান আলীর ছেলে রহিদার রহমান(৪৫), একই এলাকার নছর উদ্দিনের ছেলে বাবুল হোসেন(৪০), একই ইউনিয়নের নবীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে রাশেদ(৪৫) ও ব্যবসার মূল হোতা জোংড়া ইউনিয়নের মোমিনপুর ১১৯ নং বাঁশকাটা গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে আব্দুল লতিফ(৫০)।
পাটগ্রাম থানা ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে এ সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে বাংলাদেশি ১ হাজার টাকার ৩টি নোট, ৫০০ টাকার ১টি নোট ও ভারতীয় ১ হাজার টাকার ১টি এবং ১০০ টাকার ১টি নোটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫- এর ক ও খ ধারা মোতাবেক মামলা হয়েছে।’
