সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নসিমনের ধাক্কায় ইসমাইল দফাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে কলারোয়া-সরশকাটি সড়কের বৈদ্যপুর মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসমাইল দফাদার একই উপজেলার বামনআলি গ্রামের মৃত সরুফ দফাদারের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কলারোয়া সদরে ডাক্তার দেখাতে যাওয়ার সময় একটি দ্রুতগামী নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই ইসমাইল দফাদারের মৃত্যু হয়। তবে, কারো আপত্তি না থাকায় তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
