ভোটার প্রসঙ্গ: শার্শা উপজেলা নির্বাহী অফিসারের সতর্ক বার্তা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৮
ভারতীয় কোনো নাগরিক যাতে অবৈধভাবে আইডি কার্ড নিয়ে ভোটার হতে না পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদে আয়োজিত নতুন ভোটারদের স্মার্ট আইডি কার্ডের জন্য ছবি তোলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সতর্ক বার্তা দেন।  
 
এ সময় অনান্যের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আলিম রেজা বাপ্পি, শার্শা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, আনছার ভিডিপি কর্মকর্তা স্যামাপদ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।