ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ২২ সেনা নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৫

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের ২২ সৈনিক নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমিরাত সশস্ত্র বাহিনী।

এতে বলা হয়েছে, এটি এ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্ষতি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম ওয়বসাইটে প্রকাশিত এ বিবৃতিতে এসব সৈন্য কিভাবে মারা যায় তার বিস্তারিত বিবরণ জানানো হয়নি।

তবে ইয়েমেনি সামরিক সূত্রসমূহ জানায়, পূর্বাঞ্চলীয় তেল-সমৃদ্ধ মারিব প্রদেশের একটি অস্ত্রাগারে শুক্রবার এক বিস্ফোরণে নিহতদের মধ্যে আরব কোয়ালিশন সৈন্যরাও রয়েছেন।