মুগদায় গলায় ফাঁস দিয়ে স্কুল-ছাত্রীর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ২২:১২
 
 
রাজধানীর মুগদায় গলায় ফাঁস দিয়ে মুন্নি আক্তার (১৪) নামের এক স্কুল-ছাত্রী মারা গেছে।
 
মুগদা থানা পুলিশ জানায়—শুক্রবার দুপুর ১২টার দিকে মুগদা ওয়াবদাগলি এলাকায় থেকে পরিবারের সদস্যরা স্কুল ছাত্রী  মুন্নি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে।
 
মুন্নির বাবার নাম হোসেন, মা আফিয়া বেগম। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।