পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলোহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে বিষ্ণুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুল রশিদের স্ত্রী ও এক সন্তানের মা অজ্ঞনা খাতুনের (২৫) সঙ্গে শশুড়- শাশুড়ির বাকবিতণ্ডা হয়। প্রতি দিনের মতো রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে পত্রবধূ ঘর থেকে বের না হওয়ায় শশুড়- শাশুড়ির সন্দেহ হয়। তারা ঘরে ঢুকে আড়াঁর সঙ্গে অজ্ঞনার গলায় ফাঁস নেয়া মৃতুদেহ ঝুলতে দেখেন।
অজ্ঞনার বাবার বাড়ি সাঁথিয়া উপজেলার সদরে। তার স্বামী আব্দুল রশিদ রাজধানীতে চাকারি করেন।
