পাবনার সুজানগরের ভাটপাড়ায় স্বামী সাদ্দাম হোসেনের নির্যাতনে আহত গৃহবধূ রিনা (২৪) মারা গেছেন। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রিনা এক সন্তানের মা ছিলেন বলে জানা যায়।
সুজানগর থানা পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, প্রায় ১২বছর আগে ভাটপাড়া গ্রামের জেহের মোল্লার ছেলে সাদ্দামের সঙ্গে একই গ্রামের দুদু মোল্লার মেয়ে রিনার বিয়ে হয়। এলাকায় বখাটে হিসাবে পরিচিত সাদ্দাম বিয়ের কিছু দিনের মধ্যে স্ত্রী রিনার কাছে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু রিনা যৌতুক দিতে অক্ষমতা প্রকাশ করায় বেশ কিছুদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এরই জেরে শুক্রবার রাতে সাদ্দাম রিনার ওপর নির্যাতন চালান। গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে।
