সীতাকুণ্ডে শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৪


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সোয়া ৭টার দিকে কুমিরার শিতলপুর এন্টারপ্রাইজ নামের ওই শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ শ্রমিকরা হলেন- মোকসেদ, শাহজাহান, নাজিম ও আল আমিন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শিতলপুর এন্টারপ্রাইজে সকাল সাতটা ২০ মিনিটের দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঐ চারজন আহত হন। পরে ইয়ার্ডের লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনে।