মানিকগঞ্জের ঘিওরে শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টায় আব্দুল লতিফকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বড় শোলধারা গ্রামে থেকে তাকে আটক করা হয়। আব্দুল লতিফ একই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
বানিয়াজুরী ইউ পি সদস্য আবুল কাশেম জানান, ঘটনার দিন বিকালে ওই স্কুল ছাত্রী নিজে ডিঙি নৌকা চালিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় পূর্ব পরিচিত আব্দুল লতিফ পাড় করে দেয়ার জন্য মেয়েটিকে অনুরোধ করে। পরে লতিফ মেয়েটিকে একা পেয়ে বিলের মধ্যে আক্কাস আলীর পতিত ভিটার মধ্যে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে লতিফকে হাতেনাতে ধরে গণপিটিুনি দেয়। এ বিষয়ে গ্রামবাসী মীমাংশার জন্য রাতেই শোলধারা বাজারে একটি সালিস বসে। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লতিফকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মো. হারুন অর রশিদ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
