মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩২
যশোর টিটি কলেজ থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরা হলো না মেহেরপুরে শিক্ষিকা ছায়েরা খাতুনের (৩৫)। শুক্রবার রাত ৮টার দিকে  চুয়াডাঙ্গার মেহেরপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গেলে দুর্ঘটনায় মারা যান তিনি। ছায়েরা খাতুন কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা।
 
কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সহকারী শিক্ষিকা ছায়েরা খাতুন জীব বিজ্ঞানের ওপর ১৪দিনের সিপিডি-২ ট্রেনিং করতে যান যশোর সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে। প্রশিক্ষণ শেষে  তিনি ট্রেনে চুয়াডাঙ্গা পৌঁছান। সেখান থেকে চুয়াডাঙ্গার মেহেরপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর জন্য ইজিবাইকে উঠেন। পথিমধ্যে ইজিবাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।